Posts

আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না - জলঢাকায় ভিপি নুর

Image
  গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা চলে গেছেন, আওয়ামী লীগ চুপচাপ আছে, তার মানে এই নয়, আওয়ামীলীগ হাওয়া হয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যেও আওয়ামী ফ্যাসিবাদের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। তারা হরতাল ডেকেছে। বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন যারা আছেন, তাদের নিজস্ব রাজনৈতিক কর্মসূচি থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমাদেরকে এক বিন্দুতে থাকতে হবে। আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করা যাবে না। তাহলে আওয়ামী লীগ আবারও ভয়ংকর রূপে ফিরে আসবে।’ শনিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে '২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ' অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এসব কথা বলেন।বাংলাদেশ কে গড়তে হলে তরুন যুবকদের নেতৃত্বে আসতে হবে তাহলে বাংলাদেশের উন্নতি হবে বলে আশা করেন। তিনি আরো বলেন,কিছু - কিছু রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আচরণ আওয়ামী ফ্যাসিবাদীদের মতো হয়ে উঠছে বলে মন্তব্য করেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত পুলিশ প্রশাস...

অন্তর্বর্তী সরকারের কাছে ধাক্কা খেয়েছে জনগণের প্রত্যাশা: নুর

Image
  গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক, ইউনূস স্যার রাজনীতিবিদদের রাখেননি, এর কারণ অবশ্য কোনো কোনো দল জাতীয় সরকার গঠনে আপত্তি তুলেছিল।’ আজ শনিবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, ‘তারা যেটি বলেছিল যে, জাতীয় সরকারের দরকার নেই, আপনারা কয়েক মাস থেকে দ্রুত নির্বাচন দিয়ে দিন। কারণ তারা মনে করেছিল, নির্বাচন দিলেই আমরা ক্ষমতাই আসতেছি, তাহলে ক্ষমতার ভাগ আর অন্য কাউকে দেওয়ার দরকার কী।’ গণঅধিকারের সভাপতি বলেন, ‘গত ৭ বছরের ফেব্রুয়ারি আমরা ঘোষণা দিয়েছিলাম, ২০২৪ হবে শেখ হাসিনা পতনের বছর এবং গণঅধিকার পরিষদের নেতৃত্বে পতন হবে, হয়েছে।’ নুর আরও বলেন, ‘রিমান্ডের মধ্যেও প্রিজন ভ্যান থেকে বলেছিলাম ৯০ শতাংশ সরকার পতন হয়ে গেছে, ১০ শতাংশ ধাক্কা দেন। পতন হয়েছে, কথার সঙ্গে মিলছে।’ আজকে ...